আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদির।

আমি বাংলাদেশ পুলিশ এর একজন কর্মকর্তা। আমি বর্তমানে বনানী থানায় এএসআই হিসেবে কর্মরত আছি। আমি ২০০৫ সালে বেলকুচি, সিরাজগঞ্জ থেকে শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশ পুলিশ এ কর্মজীবন শুরু করি। আমি ১৯ বছর এর বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে আসছি। আমি মূলত মানুষের হারিয়ে যাওয়া, চুরি বা ছিনতাই হওয়া ফোন উদ্ধার এর কাজ করে থাকি। আমার লক্ষ্য হচ্ছে, বাংলাদেশ পুলিশের সহায়তায় উন্নত প্রযুক্তি এবং অনুসন্ধানী কৌশল ব্যবহার করে মূল্যবান ও শখের মোবাইল ফোন গুলো উদ্ধার করে মানুষের মুখে হাসি ফোটানো। বছরের পর বছর আমার দক্ষতাকে কাজে লাগিয়ে আমি এখনো পর্যন্ত ১০ হাজারেরও বেশি মোবাইল ফোন উদ্ধার করেছি। এই কাজের জন্য মানুষ আমাকে 'মানবিক পুলিশ' আর 'মোবাইল জাদুকর' বলে ডাকে।

আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।

আমি আমার কন্যা ও স্ত্রীকে নিয়ে বনানী তে বাস করি। আমার কাজের বাইরে পুরো সময় আমার পরিবারের সাথেই কাটাতে পছন্দ করি। সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তির পর পরিবারই একমাত্র শান্তির জায়গা। আমার পরিবারের সকলেই আমাকে অনেক অনুপ্রাণিত করে আমার কাজ সততা ও নিষ্ঠার সাথে করতে। ছুটির দিনে আমরা একসাথে ঘুরতে যাই, আড্ডা দেই। আলহামদুল্লিলাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে আছি। সকলের কাছে আমি ও আমার পরিবারের জন্য দোয়া প্রার্থী।

আমার কর্মজীবন

আমি বাংলাদেশ পুলিশে ১৯ বছরের বেশি চাকরি করছি।

  1. Dec 2005 - Oct 2007

    Bangladesh Police

    RRF Chattogram Metropolitan Police, Bangladesh Police

  2. Oct 2007 - Dec 2015

    Bangladesh Police

    Rajshahi Police Station, Bangladesh Police

  3. Dec 2015 - Dec 2023

    Bangladesh Police

    Gulshan Police Station, Bangladesh Police

  4. Jan 2024 - Present

    Bangladesh Police

    Banani Police Station, Bangladesh Police

পুরস্কার ও স্বীকৃতি